১২ ফেব্রুয়ারি ২০২৬-এ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়। গণভোটের রায় অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে ১৯০ দিনের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করার কথা। ক্রিডো’র রিফর্ম ওয়াচে গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, জুলাই সনদ, ও সংস্কার সম্পর্কিত যাবতীউ নিউজ আর্কাইভ ও অগ্রগতি রিপোর্ট প্রতি মাসে প্রকাশ করা হবে।