সংস্কার অগ্রগতি, মে ২০২৬: প্রতিবেদন ও নিউজ আর্কাইভ

ভূমিকা ও সারসংক্ষেপ

নবনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের সাড়ে তিন মাস পূর্ণ হয়েছে এপ্রিলে। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় ১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকলেও এপ্রিল শেষে প্রায় ৫৭% শতাংশ সময় (১০২ দিন) পেরিয়ে গেছে, বাস্তব অগ্রগতি শূন্যের কোঠায়। ক্রাইসিস ডকুমেন্টেশন সেন্টার- ক্রিডো রিফর্ম ওয়াচের অংশ হিসেবে প্রতি মাসে সংস্কারের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করছে। এ প্রতিবেদনে ২০২৬ সালের মে মাসে গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার সম্পর্কিত ঘটনাপ্রবাহ সংক্ষেপে উপস্থাপন করা হলো। একইসাথে এ মাসে এসব সম্পর্কিত বিভিন্ন সংবাদের আর্কাইভ প্রকাশ করা হয়েছে।

মে মাসের সবচেয়ে আলোচিত ঘটনা হলো সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিলুপ্তি। ১৯ মে রাষ্ট্রপতির আদেশে সচিবালয়টি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং এতে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়। জুলাই জাতীয় সনদের ৫২ নং ধারায় “সুপ্রীম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা” করার কথা বলা হয়েছে। এতে ৩২টি রাজনৈতিক দলই একমত হয়েছিল, এবং বিএনপি বা অন্য কেউ নোট অব ডিসেন্ট দেয়নি। বর্তমান সরকারি দল বিএনপি প্রণীত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা”-এর ১০ নং দফাতেও বলা হয়েছিল, “বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের নিয়ন্ত্রণাধীন একটি পৃথক সচিবালয় থাকিবে।”  ২০২৫ সালের ২ সেপ্টেম্বর হাইকোর্ট তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন এবং অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেন। সেই রায়ের আলোকে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ৩০ নভেম্বর ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ’ জারি করেছিল। এরপর ৯  এপ্রিল ২০২৬ তারিখে বিরোধী দলের আপত্তি নাকচ করে সংসদে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল’ এবং ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল’ পাস করা হয়। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো বাতিল হয়। পরে গত ১৯ মে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগ থেকে সুপ্রিম কোর্ট সচিবালয়কে বিলুপ্ত ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ভবিষ্যতে সরকার পরীক্ষা-নিরীক্ষা করে এ সংক্রান্ত বিল আনবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

১৮ জুন ২০২৬ তারিখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টে দায়ের করা পৃথক দুটি রিটের রুল শুনানির জন্য জুনের ১৭ তারিখ দিন নির্ধারণ করা হয়। রিট দুটিতে মূলত গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিল এবং সনদ বাস্তবায়ন আদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিনা তা জানতে চাওয়া হয়েছে। জামায়াতে ইসলামী ও দলটির ৬৬ জন সংসদ সদস্য বিবাদী হিসেবে এর আগের সপ্তাহে পক্ষভুক্ত হয়েছেন; এনসিপিও পক্ষভুক্ত হতে আবেদন করেছে।

মাসজুড়ে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ অব্যহত ছিল। আইনমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের কথা পুনরাবৃত্তি করেছেন। তবে নোট অব ডিসেন্টের বাইরে গিয়ে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা বিরোধীদের কাছে গ্রহণযোগ্য হয়নি। এনসিপি অভিযোগ করেছে যে বিএনপি জুলাই সনদে যা লেখা আছে তা মানতে চাইছে না এবং নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চাইছে। জামায়াতসহ ১১ দলীয় জোটও একই সুরে সরকারকে টালবাহানার দায়ে অভিযুক্ত করেছে।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মে মাসে সারা দেশে আন্দোলন অব্যাহত রেখেছে। বিভিন্ন সভা-সমাবেশে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। এপ্রিলের শেষ থেকে ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় ২ মে সাতক্ষীরা, নোয়াখালী, নীলফামারীসহ বিভিন্ন জেলায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মে মাসে জোটটি সাত বিভাগীয় শহরে ধারাবাহিক সমাবেশের নতুন কর্মসূচিও ঘোষণা করেছে — যার মধ্যে ১৬ মে রাজশাহী, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল ও ২৫ জুলাই সিলেট অন্তর্ভুক্ত। পরিশেষে ঢাকায় জাতীয় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ক নিউজ আর্কাইভ

২ মে, ২০২৬

গণভোটের রায় অস্বীকার করে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে: মিয়া গোলাম পরওয়ার 

৩ মে, ২০২৬

‘জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে’ 

৮ মে, ২০২৬

আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী 

‘জুলাই সনদে যা লেখা আছে, সেটা এনসিপি মানতে চাচ্ছে না’ 

৯ মে, ২০২৬

‘বলেছি জুলাই সনদ বাস্তবায়ন করব, আর ঝামেলা করার দরকার নেই’ | | বাংলাদেশ প্রতিদিন 

টালবাহানা করে জুলাই সনদকে এড়িয়ে যেতে চায় সরকার: নাহিদ

নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: আইনমন্ত্রী

১০ মে, ২০২৬

বিএনপি জুলাই সনদ নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায়: গোলাম পরওয়ার | প্রথম আলো   

বিশেষ সাক্ষাৎকার: আলী রীয়াজ: সংস্কার না হলে পুরোনো সংকটেই ফিরতে পারে দেশ | প্রথম আলো 

১৬ মে, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন করতে বাধ্য করা হবে: জামায়াত আমির 

১৮ মে, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশের বিধান প্রশ্নে রুলের ওপর শুনানি ১৭ জুন | প্রথম আলো 

১৯ মে, ২০২৬

নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার মনোযোগ দিয়েছে: প্রধানমন্ত্রী | প্রথম আলো 

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, সব কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা

২০ মে, ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করায় হাইকোর্টের বিস্ময় প্রকাশ 

Opposition slams govt for dissolving Supreme Court Secretariat | The Daily Star 

বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের ১৫ বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্তি নিয়ে দুই ধরনের বক্তব্য আইনজীবীদের | প্রথম আলো 

সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য সব দরজা বন্ধ হয়ে যায়নি 

জুলাই সনদের গণভোটে বিএনপির প্রস্তাবনার অমিল রয়েছে: শেখ রবিউল আলম 

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে অঘটন ঘটানোর হুমকি দিয়ে লাভ নেই’

‘জুলাই সনদ নিয়ে মায়ের থেকে মাসির দরদ বেশি নয়’

২১ মে, ২০২৬

Lawyer plans legal battle over abolition of SC secretariat 

সচিবালয় বিলুপ্তি বিচার বিভাগের স্বাধীনতার জন্য ‘কালো দিন’: শিশির মনির | প্রথম আলো 

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি ৯ জুন | প্রথম আলো 

সংস্কার যেন কেবল স্লোগানে আটকে না থাকে 

৩১ মে, ২০২৬

‌‘সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের নামের অপেক্ষায় সরকার’ 

Scroll to Top