ভূমিকা ও সারসংক্ষেপ
নবনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের সাড়ে চার মাস পূর্ণ হয়েছে জুনে। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় ১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকলেও জুন শেষে প্রায় ৭৪ শতাংশ সময় (১৩৩ দিন) পেরিয়ে গেছে, বাস্তব অগ্রগতি এখনো দৃশ্যমান নয়। এ মাসে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত হয়ে সংশ্লিষ্ট প্রক্রিয়া সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছে। ক্রাইসিস ডকুমেন্টেশন সেন্টার- ক্রিডো রিফর্ম ওয়াচের অংশ হিসেবে প্রতি মাসে সংস্কারের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করছে। এ প্রতিবেদনে ২০২৬ সালের জুন মাসে গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার সম্পর্কিত ঘটনাপ্রবাহ সংক্ষেপে উপস্থাপন করা হলো। একইসাথে এ মাসে এসব সম্পর্কিত বিভিন্ন সংবাদের আর্কাইভ প্রকাশ করা হয়েছে।
জুন মাসের ৯ তারিখ সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ-সংবলিত হাইকোর্টের রায় স্থগিত করা হয়। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায় নিয়ে করা আপিল শুনানির জন্য ১৬ জুন তারিখ ধার্য করা হয়। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। পরে ১৬ জুন আপিল বিভাগ এই আপিলের শুনানি আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করে।
৬ জুন জাতীয় সংসদ ভবনের এলডি হলে এক বিশেষ সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘সংবিধানের মৌলিক সংস্কারটা মূলত হয়ে গেছে, যা হওয়ার তা চূড়ান্ত হয়েছে। এখন হবে সুনির্দিষ্ট সংশোধন। সংবিধান সংশোধনই হবে এবং দেশের সর্বোচ্চ আইনসভার সদস্য হিসেবে আমরা সেটাই করতে যাচ্ছি।’
৭ জুন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। সরকার ও বিরোধী জোটের মধ্যে সংবিধান সংস্কার বিষয়ে দ্বিমত ও বিতর্ক অব্যহত থাকে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, “বিরোধী দল মাঝেমধ্যেই সংস্কারের কথা বলে। জুলাই সনদের কথা বলে। তারা শুধু সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে।”
এ মাসে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ ধারাবাহিকতা বজায় থাকে। চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংসসহ বিভিন্ন স্থানে এ দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রস্তাবিত ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক ১২টি মানবাধিকার সংস্থা। ২০ জুন এক যৌথ বিবৃতিতে তারা এই প্রতিক্রিয়া জানায়। সংগঠনগুলোর ভাষ্যমতে, এই বিল পাস হলে জাতীয় মানবাধিকার কমিশন একটি শক্তিশালী ও স্বাধীন প্রতিষ্ঠানের পরিবর্তে নামসর্বস্ব প্রতিষ্ঠানে পরিণত হবে। একে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে বড় ধরনের পশ্চাৎপদ পদক্ষেপ হিসেবে গণ্য হবে বলে মনে করছেন তারা।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী সংগঠনগুলো হচ্ছে : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্সেস, এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যাসোসিয়েশন ফর দ্য প্রিভেনশন অফ টর্চার, ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট, সিভিকাস, হিউম্যান রাইটস ওয়াচ, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, অধিকার, রবার্ট অ্যান্ড ইথেল কেনেডি হিউম্যান রাইটস সেন্টার, রেড্রেস এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যাগেইনস্ট টর্চার।
সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ক নিউজ আর্কাইভ
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি বাজেট অধিবেশনেই
গণভোটের ‘খ’ প্রশ্ন জুলাই সনদের পরিপন্থি দাবি বিএনপির
সংবিধান সংস্কার যা হওয়ার হয়ে গেছে, এখন কেবল সংশোধন হবে: চিফ হুইপ ৭
সরকার ও বিরোধী দলের দূরত্ব কমেনি
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন | প্রথম আলো ৯
প্রস্তাবিত আইনে মানবাধিকার কমিশন ‘সরকারের কর্তৃত্বাধীন’ হবে: টিআইবি | প্রথম আলো ১০
চট্টগ্রামে চলছে ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ
সংসদে না হলে রাজপথে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই: বিরোধীদলীয় নেতা ১৬
পুলিশ সংস্কার থমকে যাওয়ার আশঙ্কা, রাজনৈতিক প্রভাবমুক্ত বাহিনী গড়ার তাগিদ | প্রথম আলো
সংবিধান সংশোধন নয়, সংস্কারে কমিটি হলে বিবেচনা: বিরোধীদলীয় নেতা | প্রথম আলো
সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়ে আপিল শুনানি ১ সেপ্টেম্বর | The Daily Star
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের কাছে যাব: জামায়াত আমির | The Business Standard
মানবাধিকার কমিশনকে ‘নামসর্বস্ব’ করার চেষ্টা: প্রস্তাবিত বিল নিয়ে ১২ সংগঠনের উদ্বেগ
‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হওয়ায় ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ | দৈনিক নয়া দিগন্ত
১১ দলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান | প্রথম আলো
গণভোটের রায় বাস্তবায়ন, স্থানীয় নির্বাচনসহ ৭ প্রস্তাব জামায়াতের | প্রথম আলো
