সংস্কার অগ্রগতি, জুলাই ২০২৬: প্রতিবেদন ও নিউজ আর্কাইভ

ভূমিকা ও সারসংক্ষেপ

নবনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের সাড়ে পাঁচ মাস পূর্ণ হয়েছে জুলাইয়ে। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় ১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকলেও জুলাই শেষে প্রায় ৯১ শতাংশ সময় (১৬৪ দিন) পেরিয়ে গেছে, নির্ধারিত সময়সীমা (আগস্টের মাঝামাঝি) ঘনিয়ে এলেও বাস্তব অগ্রগতি তেমন দৃশ্যমান নয়। এ মাসে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মানবাধিকার কমিশন আইন, গুম প্রতিরোধ আইন, সাইবার সুরক্ষা আইনের সংশোধন ছিল অন্যতম আলোচ্য বিষয়। ক্রাইসিস ডকুমেন্টেশন সেন্টার- ক্রিডো রিফর্ম ওয়াচের অংশ হিসেবে প্রতি মাসে সংস্কারের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করছে। এ প্রতিবেদনে ২০২৬ সালের জুলাই মাসে গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার সম্পর্কিত ঘটনাপ্রবাহ সংক্ষেপে উপস্থাপন করা হলো। একইসাথে এ মাসে এসব সম্পর্কিত বিভিন্ন সংবাদের আর্কাইভ প্রকাশ করা হয়েছে।

১৩ জুলাই জাতীয় সংসদে সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা থাকলেও সেটি না করে “সংবিধান সংশোধন কমিটি” নামে এই কমিটি গঠন করা হয়। চিফ হুইপ নূরুল ইসলাম মনি এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন; মূলত ১৭ সদস্যের কমিটি করার কথা থাকলেও বিরোধী দল ৫ জন সদস্যের নাম না দেওয়ায় আপাতত ১২ সদস্য নিয়েই কমিটি গঠিত হয়। বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, গণভোটে প্রায় ৬৮ দশমিক ৬ শতাংশ ভোটারের সমর্থিত রায় উপেক্ষা করা হলে ভবিষ্যতে মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা হারাতে পারে। এই বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন এবং কমিটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান।

৯ জুলাই আপিল বিভাগ পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রাখেন, যার ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চের রুলের প্রেক্ষিতে এই রায় আসে।

মানবাধিকার কমিশন আইনের খসড়া নিয়ে সমালোচনা হয়। সরকার প্রণীত খসড়ায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বাধীন ও কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠন সম্ভব হবে না বলে মন্তব্য করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)। খসড়া সংশোধনের আহ্বান জানায় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট- ব্লাস্ট। 

গুম প্রতিরোধ আইনের খসড়ায় গুমের তদন্তের দায়িত্ব পুলিশের হাতে দেওয়া হয় এবং এ থেকে জাতীয় অভিযোগ তদন্তে মানবাধিকার কমিশনকে বাদ রাখা হয়, যা সমালোচনার জন্ম দেয়। পাশাপাশি সাইবার সুরক্ষা আইন আবারও সংশোধন হচ্ছে, এমন খবর গণমাধ্যমে উঠে আসে। এতে গুজব–অপতথ্য প্রচারে ১০ বছর জেলের বিধান রাখা হয় বলে জানা যায়।

এ মাসেও গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় গণসমাবেশ কর্মসূচি অব্যাহত থাকে — রংপুরে (১১ জুলাই), চট্টগ্রামে (১৩ জুলাই), বরিশালে (১৮ জুলাই), পুনরায় রংপুরে (২৫ জুলাই) ও ময়মনসিংহে (২৭ জুলাই) সমাবেশ অনুষ্ঠিত হয়, পাশাপাশি শ্রীপুর ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় গণমিছিল হয়। এসব কর্মসূচির ধারাবাহিকতায় ৩১ জুলাই জোট আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টনে মহাসমাবেশের ঘোষণা দেয়। ২৩ জুলাই দেশের ৬৩ জন বিশিষ্টজন প্রতিশ্রুত সময়সীমার মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে যৌথ বিবৃতি দেন।

সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ক নিউজ আর্কাইভ

০১ জুলাই, ২০২৬

বিভক্তিতে ভুগছে জুলাই সনদ

০২ জুলাই, ২০২৬

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা সরকারের জন্যই আত্মঘাতী হবে: ইফতেখারুজ্জামান | প্রথম আলো 

০৪ জুলাই, ২০২৬

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের বাস্তবায়নে গড়িমসি মানা হবেনা 

গুম প্রতিরোধে আলাদা আইন করছে সরকার 

০৬ জুলাই, ২০২৬

সরকার গণভোট ও জুলাই সনদকে এখন অস্বীকার করছে: নাহিদ ইসলাম | প্রথম আলো 

০৯ জুলাই, ২০২৬

আবার আদালতের মুখাপেক্ষী করার চেষ্টা হলে তার ফল ভালো হবে না: আখতার হোসেন | প্রথম আলো 

১১ জুলাই, ২০২৬

পুলিশের তদন্তে গুমের বিচার কতটা সম্ভব

১৩ জুলাই, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি, প্রত্যাখ্যান করে বিরোধী দলের ওয়াকআউট 

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের প্রত্যাখ্যান, ওয়াকআউট | প্রথম আলো 

১৪ জুলাই, ২০২৬

সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনের পদক্ষেপ প্রতারণার দৃষ্টান্ত: রাষ্ট্র সংস্কার আন্দোলন | প্রথম আলো  

আলোচনা ছাড়া ‘সংবিধান সংস্কার আদেশ’ জারি অবৈধ: স্বরাষ্ট্রমন্ত্রী 

১৫ জুলাই, ২০২৬

সংবিধান সংশোধনে নিজের পথে সরকার, অনড় বিরোধী দলও | প্রথম আলো 

১৬ জুলাই, ২০২৬

সরকার ও বিরোধী দল একসঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী | প্রথম আলো

সরকার পক্ষে গেলে মানে, বিপক্ষে গেলে আইনি কূট তর্ক তৈরি করে | প্রথম আলো 

আমরা সংবিধান সংশোধন চাই, সংস্কারের কথা কখনোই বলিনি: মির্জা ফখরুল | প্রথম আলো 

১৮ জুলাই, ২০২৬

সরকার পর্যায়ক্রমে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে 

১৯ জুলাই, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

২২ জুলাই, ২০২৬

সরকার জুলাই সনদ মানার কথা বলে, কিন্তু গণভোট মানতে চায় না: গোলাম পরওয়ার | প্রথম আলো 

২৩ জুলাই, ২০২৬

একই ডেকচিতে রান্না করা গোশত হালাল আর ঝোল হারাম | প্রথম আলো 

সংবিধান সংস্কার নাকি সংশোধন: বিএনপি ও জামায়াত-এনসিপি জোটের বিরোধ কোন দিকে যাবে – BBC News বাংলা 

অঙ্গীকার করা সময়সীমার মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি ৬৩ বিশিষ্টজনের 

২৫ জুলাই, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে সহযোগিতা করা হবে না: নাহিদ ইসলাম | প্রথম আলো 

২৬ জুলাই, ২০২৬

২০০৯ সালের আইনের চেয়ে বর্তমান খসড়াটি শক্তিশালী | প্রথম আলো 

২৮ জুলাই, ২০২৬

গুমের তদন্ত করবে পুলিশ, বাদ যাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন 

২৯ জুলাই, ২০২৬

গুম প্রতিরোধ আইনের খসড়ায় মতামত দিতে সময় বাড়ানোর দাবি টিআইবির 

খসড়া মানবাধিকার কমিশন আইনে সংশোধনের আহ্বান ব্লাস্টের 

সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৪ অগাস্ট, বিরোধী দলের ‘অপেক্ষায়’ বিএনপি 

সাইবার সুরক্ষা আইন আবার সংশোধন হচ্ছে, গুজব–অপতথ্য প্রচারে ১০ বছর জেল | প্রথম আলো

৩১ জুলাই, ২০২৬

জুলাই সনদের রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের চেষ্টা করবে সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

জুলাই সনদেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন হবে

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১-দলীয় ঐক্যের সমাবেশ ঘোষণা 

সংশোধন নয় সংবিধানের আমূল সংস্কার চাই 

Scroll to Top