করোনাভাইরাস রোগ ২০১৯ বা কোভিড-১৯ সর্বপ্রথম ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনে শনাক্ত করা হয়। পরবর্তীতে ২০২০ সালের প্রারম্ভে ব্যাধিটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক মহামারির রূপ ধারণ করে। বাংলাদেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত ব্যক্তির কথা প্রথম জানা যায় ৮ই মার্চ, ২০২০ তারিখে। বাংলাদেশ এই মহামারী কিভাবে মোকাবেলা করেছে এবং কী কী সংকটের মধ্য দিয়ে গিয়েছে, তা ধরে রাখতেই ক্রিডো’র এই নিউজ আর্কাইভ।
